Header Ads Widget

ট্রেন ও বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের ঢল, সড়কে তীব্র যানজট

 ট্রেন ও বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের ঢল, সড়কে তীব্র যানজট

ঈদ যাত্রায় দীর্ঘ
 যানযট


ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস-ট্রেনে যে যেভাবে পারছেন, বাড়ির পথে রওনা দিচ্ছেন। শনিবার (১৫ জুন) সকাল থেকে মহাখালী, গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তানসহ বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় জমেছে।

স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ভোরে ঘর থেকে বের হয়েছেন। বাস ধরতে কোনভাবেই যেন দেরি না হয়, এজন্য আগেভাগেই টার্মিনাল ও কাউন্টারে যাচ্ছেন নগরবাসী।

বাসগুলো নির্ধারিত সময়ে ছাড়ছে না। মহাসড়কে যানজটের কারণে অনেক বাস এখনও টার্মিনালে পৌঁছাতে পারেনি, ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যদিও কাউন্টার থেকে জানানো হয়েছে যে পর্যাপ্ত টিকিট রয়েছে, অনেক যাত্রী অতিরিক্ত ভাড়ার অভিযোগ করছেন।

অন্যদিকে, ঈদ যাত্রার চতুর্থ দিনেও কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রেনে ঘরমুখো মানুষের চাপ এখনও অব্যাহত রয়েছে। সকাল থেকেই নির্ধারিত সময়ে বেশ কয়েকটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। যাত্রীরা বলছেন, এবারের ঈদযাত্রায় ট্রেনে ভ্রমণ বেশ স্বস্তিদায়ক।

Post a Comment

0 Comments