পাহাড়ি নারীদের চীনে নেয়ার প্রলোভনে পাচারের অভিযোগ, চীনা নাগরিকসহ গ্রেফতার ২
![]() |
| ফাইল ছবি সংগৃহিত |
পাহাড়ের নারীদের পাচারের অভিযোগে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে চীনা নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুন) গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন পাচার চক্রের মূল সদস্য সুমি চাকমা ওরফে হেলি চাকমা এবং চীনা নাগরিক জিও সু হুই।
পুলিশ জানায়, পানছড়ি এলাকায় দুই কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তদন্তে জানা যায়, পাচারকারীরা দীর্ঘদিন ধরে পাহাড় থেকে কিশোরীদের নানা প্রলোভন দেখিয়ে চীনে নেয়ার কথা বলে এই ভাড়া বাসায় আটকে রাখতো। অভিযানে পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত জিও সু হুইকে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। পাচার চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

0 Comments