কিডনি প্রতিস্থাপনে জিকরুলের পাশে দাঁড়াতে পরিবারের আবেদন
![]() |
| জিকরুল কবির |
একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ জিকরুল কবীর সুসানের (৪৯) দিন ভালোই কাটছিল। ব্যবসার মুনাফায় তাদের ছোট্ট সংসারে ছিল সুখের ছোঁয়া। তবে, জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। কিডনিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার পর তার জীবনের সবকিছুই ওলট–পালট হয়ে যায়।
চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে সুসান এখন প্রায় নিঃস্ব। একসময় যা কিছু ছিল, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সবই শেষ। বর্তমানে মাথা গোঁজার ঠাঁইটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
সুসানের স্ত্রী বলেন, "আমাদের জীবনের প্রতিটি দিন এখন এক কঠিন পরীক্ষা। চিকিৎসার খরচ সামলাতে গিয়ে সবকিছু হারিয়েছি।"
সহযোগিতার আহ্বান
জিকরুলের পরিবারের সদস্যরা ও বন্ধুরা মিলে তার চিকিৎসার জন্য একটি তহবিল সংগ্রহ অভিযানের উদ্যোগ নিয়েছেন। সমাজের দানশীল ও সহৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা।
যে কেউ সাহায্য করতে ইচ্ছুক, তারা নিচের বিকাশ নম্বরে (০১৭১১-১০৩১৪৫) বা ব্যাংক অ্যাকাউন্টে (অ্যাকাউন্ট নম্বর: ১৮০৩২০১০০০০১৭৩৮৫, ব্যাংক নাম:ইউসিবি পিএলসি, শ্যামলী রিং রোড শাখা, ঢাকা। অনুদান প্রদান করতে পারেন।
আপনার সামান্য সহযোগিতাই সুসানের পরিবারকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে এবং তার চিকিৎসার ব্যয় মেটাতে সহায়ক হবে।

0 Comments