Header Ads Widget

ইন্টারনেট সেবার ধীরগতি থাকবে এবং সেবা ১২ ঘণ্টা পর্যন্ত বিঘ্নিত হতে পারে।

 ইন্টারনেট সেবার ধীরগতি থাকবে এবং সেবা ১২ ঘণ্টা পর্যন্ত বিঘ্নিত হতে পারে।

আজ শনিবার সারা দেশে ইন্টারটেন ধীরগতি থাকবে

বাংলাদেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আজ শনিবার সারা দিন ইন্টারনেট সেবায় ধীরগতি থাকবে। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি বলেছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই কেব্‌লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। ফলে এই সময়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল (সি-এমই-ডব্লিউই-৫) এর মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে।

গত ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌লটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর দেশের ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দেয়। দুই মাস পর, গত ২৮ জুন সেটি পুনরায় সচল হয়।

Post a Comment

0 Comments