Header Ads Widget

ধানমন্ডি ২৭ নম্বরে গুলি ছুঁড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভকারীদের ধাওয়া

 ধানমন্ডি ২৭ নম্বরে গুলি ছুঁড়ে  আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভকারীদের ধাওয়া

আজ রোববার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় বিক্ষোভকারীদের ধাওয়া দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

গত কয়েকদিন ধরে ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের যুবলীগের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা সকালে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর যুবলীগের কর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষের সৃষ্টি হয় এবং রাস্তায় আগুন ধরানোর ঘটনাও ঘটে।

সংঘর্ষের সময় পুলিশের পাশাপাশি যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। ঘটনাস্থলে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ঢাকা রেসিডেনসিয়া​ হত হয়েছেন।

ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আন্দোলনকারীরা সাতমসজিদ রোডে আবাহনী মাঠের সামনে অবস্থান নিলে পুলিশ এবং যুবলীগের কর্মীরা পুনরায় তাদের উপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

Post a Comment

0 Comments