চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ড: পশ্চিমবঙ্গে আজ বিজেপির ১২ ঘণ্টার বন্ধ্, রাষ্ট্রপতি শাসনের দাবি
আজ পশ্চিমবঙ্গে বিজেপি ১২ ঘণ্টার বন্ধ্ ডেকেছে, যা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই বন্ধের মূল কারণ কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ। বিজেপির দাবি, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। মঙ্গলবার, নবান্ন অভিযানে অংশগ্রহণকারী ছাত্রদের উপর পুলিশ বলপ্রয়োগ করার পর বন্ধ্ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনেরও দাবি করেছে।
সরকার বন্ধের বিরোধিতা করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

0 Comments